Skip to content

টঙ্গীতে অস্ত্র ও মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী আটক

টঙ্গী প্রতিনিধি ॥
গাজীপুর: জেলার টঙ্গী এলাকা থেকে চারশ’ পিস ইয়াবা ট্যাবলেট, ছয়শ’ ক্যান বিয়ার, পাঁচটি রামদা ও একটি ককটেলসহ আলামিন হোসেন (২৫) ও তার স্ত্রী সালমা আক্তারকে (২০) আটক করেছে পুলিশ। আলামিন টঙ্গী এরশাদ নগর এলাকার মুজিবুর রহমানের ছেলে।

শনিবার (৩ অক্টোবর) রাত ২টার দিকে টঙ্গী দত্তপাড়া এলাকায় হাশেম মোল্লার ভাড়া বাড়ি থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে টঙ্গী দত্তপাড়া এলাকায় হাশেম মোল্লার ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চারশ’ পিস ইয়াবা ট্যাবলেট, ছয়শ’ ক্যান বিয়ার, পাঁচটি রামদা ও একটি ককটেলসহ আলামিন ও তার স্ত্রী সালমাকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ ব্যাপারে টঙ্গী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫