Skip to content

আমিরকে ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক ॥

মুম্বাই: কেরিয়ারের শুরুতে আমির খানের সঙ্গে ছবি করেননি তিনি। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর বিপরীতে অফার পেয়েও তা ছেড়ে দিয়েছিলেন তিনি। আর এখন কেরিয়ারের মধ্যগগনে পৌঁছে সেই আমির খানের সঙ্গেই অভিনয় করার ইচ্ছে প্রকাশ করলেন নায়িকা। তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন।

জানেন কি কেন আমির খানকে ফিরিয়ে দিয়েছিলেন বচ্চন বধূ? আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তার কীসের বাধা ছিল? সে কথা এত দিনে মুখ ফুটে বললেন ঐশ্বরিয়া নিজেই। তার আসন্ন ছবি ‘জজবা’র প্রচারে গিয়ে কেরিয়ারের ডাউন মেমরি লেনে হাঁটলেন নায়িকা। সেখানেই জানালেন, ‘‘আমিরের বিপরীতে ‘রাজা-হিন্দুস্থানি’তে অফার পেয়েছিলাম আমি। কিন্তু সে সময় আমি পড়াশোনা করছি। তাই ছবিটা করা হয়নি। পড়াশোনা শেষ করে মিস ওয়ার্ল্ড হওয়ার পরই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি।’’

‘রাজা-হিন্দুস্থানি’র পর বলিউডে অনেকটা পথ পেরিয়েছেন আমির খান। আগের থেকে অনেক পরিণত হয়েছেন ঐশ্বরিয়াও। এখন যদি আমিরের বিপরীতে সুযোগ আসে রাজি হবেন নায়িকা? হেসে বললেন, ‘‘চিত্রনাট্য পছন্দ হলে অবশ্যই কাজ করব।’’ – সংবাদসংস্থা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫