Skip to content

‘জনগণকে তথ্য না দিলে ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সরকারি কর্মকর্তারা জনগণকে তথ্য না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার (৪ অক্টোবর) তথ্য অধিকার সপ্তাহ-২০১৫ উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে তথ্য কমিশন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, তথ্য জানতে চাওয়া জনগণের নাগরিক অধিকার। কোনো সরকারি কর্মকর্তা জনগণকে তথ্য না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো আইন রয়েছে। এমন অভিযোগ পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এক্ষেত্রে সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রী।

তিনি আরও বলেন, সামরিক শাসন ও সাম্প্রদায়িকতা থেকে উত্তরণের যে অঙ্গীকার সরকার করেছে, তারই ধারাবাহিকতায় গণমাধ্যম সম্প্রসারণ ও তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। উপস্থিত ছিলেন- তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম সাঈদ, তথ্য সচিব গোলাম মর্তুজা, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় সংস্কারক) নজরুল ইসলাম।

এর আগে সকাল সাড়ে ৯টায় তথ্য অধিকার সপ্তাহ-২০১৫ উপলক্ষে একটি র‌্যালির উদ্বোধন করেন মন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫