Skip to content

গাজীপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কোনাবাড়ী নতুন বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারীর (২৯) মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক ওই নারীর পরিচয় জানা যায়নি।

সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ৮টার দিকে ওই নারী একটি মাইক্রোবাসযোগে কালিয়াকৈরের মৌচাক যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ওই নারীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় চালকরা পালিয়ে গেলেও বাস ও মাইক্রোবাস দু’টি আটক করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫