স্টাফ রিপোর্টার ॥
নারী ও শিশু নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. ইউসুফ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার শাহাদাতকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ।
উল্লেখ্য, নারী ও শিশু নির্যাতনের মামলায় গত সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাহাদাত। বিচারক তার আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শনিবার রাতে রাজধানীর মালিবাগ এলাকায় শাহাদাতের শ্বশুর বাড়ি থেকে নারী ও শিশু নির্যাতনের মামলায় নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ।
পরের দিন রোববার নিত্য শাহাদাতকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। একই সঙ্গে জামিন আবেদন করেন নিত্যর আইনজীবী। বিচারক শুনানি শেষে জামিন ও রিমান্ড নামঞ্জু করে পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
৩ দিনের রিমান্ডে ক্রিকেটার শাহাদাত
আপডেট :October 8, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
