Skip to content

শিশু সাইবার অপরাধ ঠেকাতে গ্রামীনফোন নেটওয়ার্কিং

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: শিশু সাইবার অপরাধ ঠেকাতে গ্রামীনফোন নেটওয়ার্কিংয়ে ফিল্টার স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

এর আগে গ্রামীনফোনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, গ্রামীনফোন সাইবার অপরাধ দমনে তাদের নেটওয়ার্কে ফিল্টার বসিয়েছে। শিশুরা যাতে ইন্টারনেট ব্রাউজিংয়ের মাধ্যমে কোনো অনভিপ্রেত কিছু দেখতে না পারে এবং ডাউনলোড না করতে পারে সে লক্ষে এ ফিল্টার বসানো হয়।

এছাড়া ক্ষতিকারক বিকিরণ ঠেকাতে সারা দেশে গ্রামীণ ফোনের টাওয়ারে শিগগিরই নতুন একটি ডিভাইজ স্থাপন করবে তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫