বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥
২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের মোট ৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিস সূত্রে জানা যায়, খ-ইউনিটে ২ হাজার ২৯৬টি আসনের বিপরীতে ৩১ হাজার ১৬৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে।
এছাড়া চলতি শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর শনিবার। ওইদিন সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭ হাজার ৩১৯ জন।
এদিকে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, কিংবা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস/যন্ত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ঢাবিতে কাল থেকে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা
আপডেট :October 8, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
