Skip to content

বিগ বসে থাকছেন না সুরভিন

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: হেট স্টোরি ২ দিয়ে বলিউডে পা রাখেন লাস্যময়ী সুন্দরি সুরভিন চাওলা। অভিষেকেই গ্ল্যামার আর অভিনয় দিয়ে বাজিমাত করেছিলেন। তাই আর বসে থাকেননি প্রথম ছবিতে কাজের পর।

রুপালী পর্দায় তাকে সর্বশেষ দেখা যায় ওয়েলকাম ব্যাক ছবিটিতে। এবার শোনা যাচ্ছিলো ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করতে যাচ্ছেন সুরভিন।

কিন্তু সে কথা নাকচ করে দিলেন সুরভিন নিজেই। তিনি জানান, ‘আমি এই টিভি শোয়ের বড় একজন ভক্ত। তবে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি কথাটি সত্যি নয়। বলিউডের ব্যস্ততায় এখন বিগ বসে দেয়ার মতো সময় আমার নেই।’

উল্লেখ্য, বিগ বসের এই নবম সিজনে উপস্থাপক হিসেবে যোগ দিচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। এটি মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত তারকাদের ‘বিগ ব্রাদার’ শোয়ের ইন্ডিয়ান ভার্সন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫