Skip to content

কাতার এয়ারওয়েজের সঙ্গে বার্সার নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: কাতার এয়ারওয়েজের সঙ্গে নতুন করে চার বছরের জার্সি স্পন্সরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। চলতি মাসের শেষে করা এই চুক্তিতে বার্সা প্রতি মৌসুমে কাতার ভিত্তিক এই কোম্পানি থেকে ৬৫ মিলিয়ন ইউরো আয় করবে। যা সর্বোচ্চ আয় করা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছাকাছি।

বার্সার সঙ্গে কাতারের বর্তমান চুক্তি রয়েছে প্রতি মৌসুমে ৩৫ মিলিয়ন ইউরো। আর নতুন চুক্তিতে বাড়ছে আরো ৩০ মিলিয়ন ইউরো। বার্সার বর্তমান চুক্তি চলতি মৌসুমের শেষে শেষ হবে।

বার্সার বর্তমান প্রেসিডেন্ট গত গ্রীস্মের নির্বাচনের আগেই এ চুক্তিটি ঠিক করে রেখেছিলেন। আর আবারো সভাপতি পদে বসতে পেরে আগামী ২৪ অক্টোবর নতুন চুক্তিটি করবেন।

বর্তমান ফুটবল বিশ্বে জার্সি স্পন্সর থেকে সবচেয়ে বেশি আয় করে ইংলিশ ক্লাব ম্যানইউ। শেভ্রোলেট কোম্পানি থেকে দলটি প্রতি মৌসুমে ৭০ মিলিয়ন ইউরো পেয়ে থাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫