স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে তার স্ত্রীসহ তিন ছেলে আলী আহমেদ মাবরুব, আলী আহমেদ তাজদিদ, আলী আহমেদ তাহকিক ও মেয়ে তামরিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেছেন।
শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ১০টা ৪৭ মিনিটে তারা কারাগারের ভেতরে প্রবেশ করেন।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দেখা করার অনুমতি চাওয়া পর জেলকোটের নিয়ম অনুযায়ী তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে।
