বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপি এই প্রধান দুই দল প্রায় নানা ইস্যুতে একে অপরকে দোষারোপ করে থাকে।
অল্প সময়ের ব্যবধানে দু’জন বিদেশী নাগরিক খুন হওয়ার পর তদন্তে দৃশ্যত তেমন কোন অগ্রগতি না হলেও এ নিয়ে সরকার এবং বিরোধী দল পরস্পরকে দোষারোপ করতে শুরু করেছে।
বিশ্লেষকরা বলছেন, মূলত অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা আদায়ের জন্যই একে অপরকে দোষারোপ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক অনুষ্ঠানে অনেকটা সরাসরিই দুই বিদেশী হত্যার ঘটনার জন্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দায়ী করেছেন।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বর্ণনা করে বলা হয়েছে যে সরকার ব্যর্থতার দায় এড়াতে এ ধরনের দাবি করছে।
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর পরস্পরকে দোষারোপ করার যে সংস্কৃতি তার কারণ হিসবে দৈনিক সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জুর বিবিস বাংলাকে বলছেন, অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা আদায়ের জন্য বাংলাদেশের বড় দুই দল এধরনের আচরণ করে থাকে।
প্রকৃতপক্ষে দুই দলের কেউই এতে লাভবান হয় না বলে মনে করেন তিনি। তার মতে, এতে বরং গণতন্ত্রের বিপক্ষের শক্তি বা এক্ষেত্রে বিদেশী হত্যাকাণ্ডের পেছনে জড়িতরাই লাভবান হচ্ছে।
মোজাম্মেল হোসেন বলেন, প্রধানমন্ত্রী নিজেই বিদেশী হত্যায় বিএনপি চেয়ারপার্সনকে সরাসরি দায়ী করলেও তাতে খালেদা জিয়া বা বিএনপির উপর তেমন কোন প্রভাব পড়বে না।
এই চাপে খালেদা জিয়া এখন হয়ত সুস্থভাবে রাজনৈতিক কর্মসূচি নিতে পারছেন না তবে এই পরিস্থিতি সাময়িক বলে মনে করেন তিনি।
মুল যে বিষয় নিয়ে বিতর্ক তার চূড়ান্ত সমাধান কিছুই হবে না বলেও মন্তব্য করেছেন মি. হোসেন। সূত্র : বিবিসি বাংলা।
সুবিধা আদায়ে দোষারোপের রাজনীতি
আপডেট :October 11, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
