Skip to content

বাংলা ছবিতে মহিমা

বিনোদন ডেস্ক ॥

মহিমা চৌধুরী একসময় বলিউডে দাপিয়েছেন, এখন অবশ্য তার অবস্থানটা নড়বড়ে। কিন্তু একেবারে হারিয়ে যাননি তিনি। এবার বাংলা ছবিতে দেখা যাবে তাকে। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ‘ডার্ক চকোলেট’-এ অভিনয় করছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী। চলতি সপ্তাহে ছবিটির দৃশ্যায়ন শুরু হয়েছে কলকাতায়। এতে রীনা বর্ধনের ভূমিকায় থাকছেন রিয়া সেন।

এর গল্প ২০১২ সালের এপ্রিলে নিহত শীনা বোরা খুনের রহস্যকে ঘিরে। মহিমাকে এতে দেখা পাওয়া যাবে ঈশানী বন্দ্যোপাধ্যায় চরিত্রে। প্রথম সংসারের মেয়ে শীনার খুনের পেছনে তার হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে। গত ২৫ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি হাজতে রাখা হয়েছে ইন্দ্রানীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও প্রাক্তন গাড়িচালক স্বয়ম্বর রায়কে।

ওপার বাংলার ছবিতে প্রথমবার কাজ করলেও অনর্গল বাংলা বলতে পারেন মহিমা। কারণ তিনি বেড়ে উঠেছেন দার্জিলিংয়ে। ‘পরদেশ’খ্যাত এই তারকার ভাষ্য, ‘আমি বাংলা বলতে পারি। বিয়েও করেছি একজন বাঙালিকে। তাই খুব একটা অসুবিধা হবে না মনে হচ্ছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫