Skip to content

মিনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৮৯, নিখোঁজ ৭০

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৭০ জন।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে নিজের দফতরে ধর্ম সচিব ড. চৌধুরী বাবুল হাসান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, সে অনুযায়ী মিনা ট্র্যাজেডিতে ৮৯ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। আর নিখোঁজ রয়েছেন ৭০ জনের মতো।

এছাড়া, হজ পালন করতে গিয়ে ১২৯ জন হাজির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫