Skip to content

জাবিতে প্রতি আসনে লড়বে ১১৫ শিক্ষার্থী

বিশ্ববিদ্যাল রিপোর্টার ॥
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১৫ জন শিক্ষার্থী।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ বাংলামেইলকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এ বছর ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ২ লাখ ২৬ হাজার ৪১২ জন শিক্ষার্থী। এর বিপরীতে আসন রয়েছে ১ হাজার ৯শ ৫৫টি। তবে কোন ইউনিটে কতজন শিক্ষার্থী আবেদন করেছেন তা এখনও জানা যায়নি।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িলঁহরা.বফঁ এ পাওয়া যাবে।

উল্লেখ্য, পরীক্ষা আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে ৫ নভেম্বর শেষ হবে। তবে কোন ইউনিট কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা পরে জানানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫