Skip to content

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি প্রতিনিধি ॥

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার এ ফল প্রকাশ হয়। এই ইউনিটের মোট ৭২০টি আসনের বিপরীতে ৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির নূন্যতম যোগ্যতা অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বি’ ইউনিটে মোট ৭২০টি আসনের মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪৮৭টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৫০টি, বাণিজ্য ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৩টি আসন বরাদ্ধ রয়েছে।

‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য মোট ৪০ হাজার ৬৩৫ জন আবেদন করেন। শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সহ মোট ১৮টি কেন্দ্রে ওই পরীক্ষায় ৩৭ হাজার ৮১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় মোট ৪ হাজার ৫৭৭ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগের ৩ হাজার ১৭০ জন, বিজ্ঞান বিভাগের ৯২৬ জন এবং অন্যান্য শাখার ৪৮১ জন পরীক্ষার্থী রয়েছেন।
উল্লেখ্য ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটwww.jnu.ac.bd এই ঠিকানায় দেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫