Skip to content

পাটের ব্যাগে পণ্য না তুললে ঋণ দেবে না ব্যাংক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উৎপাদনকারী ও সরবারাহকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যদি পণ্য প্যাকেটজাতকরণে পাটের ব্যাগ ব্যবহার না করে তবে তাদের ব্যাংক থেকে কোনো ধরনের ঋণ সুবিধা দেয়া হবে না।

পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের নির্দেশ দেয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উৎপাদনকারী ও সরবারাহকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক কর্তৃক ঋণ প্রদান, নবায়ন ও বিতরণকালে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করার শর্তারোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো পণ্যের মোড়কজাতকরণে পাটের ব্যাগ ব্যবহার না করলে ব্যাংক থেকে ঋণ সুবিধা দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। আন্তঃমন্ত্রণায়ের সভায় গৃহীত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এ নির্দেশনা দেয়া হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫