Skip to content

খালেদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সারাদেশে হরতাল-অবরোধ চলাকালে সহিংস হামলায় আগুনে পুড়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ধার্য ছিল মঙ্গলবার। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেল ৫টায় সারাদেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং এর পর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ কর্মসূচি ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন নিহত হন এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।
এ সব ঘটনায় ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫