বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সৌদি আরবের মিনায় পদদলিত হওয়ার ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৮০ জন হাজি। এদিকে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। নিহত হাজির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এসব তথ্য জানিয়েছেন জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত হাজিদের মধ্যে ৭৮ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৫ জনের লাশ সৌদি আরবেই দাফন করা হয়েছে। যেসব লাশ দেখে পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না তাদের ডিএনএর সঙ্গে আত্মীয়দের ডিএনএ মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হচ্ছে।
গত ২৪ সেপ্টেম্বর হজের পরদিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করতে যাওয়ার পথে মিনার ২০৪ নম্বর সড়কে পদদলিত হয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৭৬৯ জন হাজির মৃত্যু হয়েছে ও ৮ শতাধিক আহত হয়েছে বলে এ পর্যন্ত নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। খবর নিশ্চিত করেছে। এ বছর বাংলাদেশ থেকে হজে যাওয়া ১ লাখ ৬ হাজারেরও বেশি হাজির মধ্যে স্বাভাবিক মৃত্যু হয়েছে ১২৯ জনের
তবে ইরানের দাবি, পদদলিত হয়ে বিভিন্ন দেশের দুই হাজার হাজির মৃত্যু হয়েছে। ভারত ও পাকিস্তানের কাছে সৌদি সরকারের দেওয়া তালিকায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ হাজির মৃত্যুর কথা বলা হয়েছে।
মিনার ঘটনায় এখনও নিখোঁজ ৮০ জন হাজি
আপডেট :October 13, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
