Skip to content

স্মার্টফোন আনছে পেপসি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: পেপসির কোমল পানীয় পান করেননি এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। পৃথিবীর বিখ্যাত এই রেভারেজ কোম্পানি এবার স্মার্টফোনের জগতে পা রাখতে যাচ্ছে। খুব শিগগিরই চীনের বাজারে পেপসি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত একটি ফোন বাজারে ছাড়ছে। ফোনটির নাম পেপসি পি১। ফোনটিতে পেপসি ইনকরপোরেশনের লোগো থাকছে।

পেপসির নতুন এই ফোনটিতে থাকছে সাড়ে পাঁচ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০ পিক্সেল। ফোনটিতে থাকছে ১.৭ গিগাহার্টজের প্রসেসর। র‌্যাম ২ জিবি। এটির ব্যাটারি হবে ৩০০০ মিলিঅ্যাম্পায়ারের।

পেপসির ফোনটির রিয়ার ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেলের।

পেপসির এই ফোনটি অপরিচিত একটি হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ফোনটির মূল্য সম্পর্কে ধারনা পাওয়া গেছে। ফোনটির মূল্য হবে ২০০ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৫ হাজার ৫৭২ টাকা।

পেপসি তাদের নতুন ফোন সম্পর্কে রয়টার্সকে জানিয়েছে। তবে ঠিক কবে নাগাদ ফোনটি বাজারে আসছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। পেপসির ফোনটি সম্প্রতি চীনের টেলিকমিউনিকেশনের ছাড়পত্র সংগ্রহ করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫