স্টাফ রিপোর্টার ॥
শিশু নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ৩ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. ইউসুফ হোসেন শাহাদাতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার শাহাদাতকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ।
উল্লেখ্য, নারী ও শিশু নির্যাতনের মামলায় গত সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাহাদাত। বিচারক তার আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর মালিবাগ এলাকায় শাহাদাতের শ্বশুর বাড়ি থেকে নারী ও শিশু নির্যাতনের মামলায় নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ।
পরের দিন নিত্য শাহাদাতকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। একই সঙ্গে জামিন আবেদন করেন নিত্যর আইনজীবী। বিচারক শুনানি শেষে জামিন ও রিমান্ড নামঞ্জু করে পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
