Skip to content

এমপি লিটনকে আদালতে ॥ পুলিশ-এমপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

গাইবান্ধা: গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে থেকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে আদালতে নেওয়ার সময় লিটন সমর্থক ও পুলিশ সদস্যের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা ৪০ মিনিটে গাইবান্ধা ডিবি কার্যালয়ে থেকে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংসদ সদস্য লিটনকে ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তার সমর্থিত কিছু লোক পুলিশের উপর হামলায় চালায়। এ সময় পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে নিরাপত্তার মধ্যদিয়ে তাকে আদালতে হাজির করা হয় বলে জানান ওসি শামীম হোসেন।

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার আত্মীয়ের বাসা থেকে এমপি লিটনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বৃহস্পতিবার ভোর ৬টায় গাইবান্ধা ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় এমপি লিটনকে নিয়ে ঢাকা থেকে গাইবান্ধায় পৌঁছায় পুলিশের একটি দল।

গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)।

পরদিন আহত সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫