Skip to content

মিয়া মালিকের টনিক বিবি সানিয়া

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি। শোয়েব মালিকের দুর্দান্ত প্রত্যাবর্তনের নেপথ্যে কোন রহস্য কাজ করেছে? প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছেন ক্যারিয়ার সেরা ২৪৫ রান। কী এমন টনিক কাজে দিল? যাতে মালিক ফিরেই পেয়েছেন হারিয়ে যাওয়া নিজেকে। বলেছেন, এমন পারফরম্যান্সে প্রেরণা দিয়েছেন তার স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জা।
চার দিন আগে বেইজিংয়ে চায়না ওপেনের দ্বৈত শিরোপা ঘরে তুলেছেন সানিয়া। সেই আলো ছড়ানো পারফরম্যান্স থেকেই প্রেরণার নুড়ি পাথর খুঁজে পেয়েছেন শোয়েব। মালিক বলেন, ‘ডাবল সেঞ্চুরি সব সময় হয় না। যখন টেনিস কোর্টে সানিয়া জেতে, স্বাভাবিকভাবেই সেটা আমাকে প্রেরণা দেয় ক্রিকেটের ২২ গজে।’
নিজেদের ক্রীড়া দম্পতি দাবি করে শোয়েব বলেন, ‘আমরা আসলেই ভাগ্যবান যে, দুজনই ক্রীড়াবিদ। আমার ডাবল সেঞ্চুরিতে সানিয়া ঠিক সে রকম আনন্দ পেয়েছে, যে রকম আমি তার শিরোপা জয়ে পাই।’
বুধবার পাকিস্তান প্রথম ইনিংসে একপর্যায়ে ছিল পাঁচ রানে এক উইকেট। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হাফিজকে নিয়ে ১৬৮ রান যোগ করেন মালিক। পঞ্চম উইকেটে আসাদ শফিককে নিয়ে ২৪৮ রান তোলেন এই অলরাউন্ডার। নিজের এমন প্রবলভাবে ফিরে আসাটাকে মালিক ব্যাখ্যা করেন এভাবে, ‘এটা সত্যিই সহজ ছিল না। প্রতিটি কঠিন মুহূর্ত হাসি দিয়ে জয় করার চেষ্টা করেছি।’ মালিক সর্বশেষ টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষেই ২০১০ সালে। ওই ঘটনার কয়েক মাস আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন তিনি। ওয়েবসাইট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫