Skip to content

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর অনুষদটিতে ১১৭০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন। খ ইউনিটের পরীক্ষার মত এ পরীক্ষাতেও ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

এদিকে রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- জাহিদ হাসান ও এজেডএম মোসাদ্দেকুল ইসলাম। বুধবার রাতে অভিযানের সময় তাদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, এসএমএস কনটেন্টসহ কল ডিটেইল রেকর্ডস প্রিন্ট ও ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিবির ডিসি (উত্তর) শেখ নাজমুল আলম জানান, তারা ৩০ অক্টোবর ও ৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে নগদ টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের কাছে বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫