Skip to content

বাংলাদেশে হবে গুগল ফেসবুকের মতো প্রতিষ্ঠান

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। ডিজিটাল প্রযুক্তি দিয়ে কীভাবে আমরা দেশের মানুষের সেবা দিতে পারি আমরা সে বিষয়ে কাজ করে যাচ্ছি। শিক্ষা-স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে আমরা আধুনিকতার ছোঁয়া নিয়ে এসেছি।
সজীব ওয়াজেদ জয় বলেন, কোনো কিছুই একবার চেষ্টা করলে হয় না। নিজেকে উঠে দাঁড়িয়ে আবারও চেষ্টা করতে হয়। এটা আমার নিজের অভিজ্ঞতা। এখানে শুধু নিজের মেধা ও পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। আমি আশা করি, ভবিষ্যৎ গুগল, ভবিষ্যৎ ফেসবুক আপনাদের হাত থেকেই আসবে।
অনুষ্ঠানে সফটওয়্যার টেকনোলজি পার্কে বরাদ্দ পাওয়া প্রথম চারটি কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে জায়গা বুঝিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে উদ্বাবনীমূলক ও আন্তর্জাতিকমানের উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে সংশ্লিষ্ট ১০টি উদ্যোগকে সফটওয়্যার টেকনোলজির পার্কে এক বছরের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্দ দেওয়া হবে। সেখানে উচ্চগতির ইন্টারনেট, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, বড় কনফারেন্স রুম ব্যবহারের সুবিধাসহ তাদের বিনিয়োগ সমস্যা সমাধান, মানোন্নয়নসহ উদ্যোগটি যাতে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে তার ব্যবস্থা করা হবে। এ ছাড়া বাকি ভালো উদ্যোগগুলো স্টার্টআপ ইউকিউবেটরে জায়গা ভাড়া নিতে পারবেন। এ ধরণের উদ্যোগ খুঁজে পেতেই ‘Connecting Start Ups Bangladesh’ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
১৮ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী এই প্রতিযোগিতার জন্য www.ictd.gov.bd/connectingstartups ev www.connectingstartupsbd.net এই লিংক থেকে আবেদন করা যাবে। আবেদনকৃত স্টার্টআপগুলো পর্যাপ্ত যাচাই-বাছাই শেষে নির্বাচিতদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর আগামী ডিসেম্বরে আয়োজিত বিপিও করফারেন্স বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এ ছাড়া এই পার্কের চতুর্থ তলায় অবস্থিত স্টার্টআপ ইনকিউবেটরে যাতে সঠিক স্টার্টআপগুলো জায়গা বরাদ্দ পায় তার উদ্দেশ্যে ‘Connecting Start Ups Bangladesh’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এই প্রতিযোগিতার আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ের উপস্থিত দুই শতাধিক স্টার্টআপ নিয়ে ‘Connecting Start Ups BangladeshÕ ’ বিষয়েএকটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫