Skip to content

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিচারপতির বেতন বাড়লো

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন-ভাতা বাড়িয়ে আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রাষ্ট্রপতির বিদ্যমান বেতন ৬১ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার এবং প্রধানমন্ত্রীর বেতন ৫৮ হাজার ৬০০ থেকে বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপ-মন্ত্রী, বিচারপতি ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সোমবার (১৯ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত আলাদা আইনের সংশোধনী প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ১ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।

রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিল ২ কোটি টাকা অপরিবর্তিত থাকলেও প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ১ কোটি থেকে বাড়িয়ে করা হয়েছে দেড় কোটি টাকা।

রাষ্ট্রপতি প্লেনযোগে ভ্রমণকালে বিমা কভারেজ ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৭ লাখ টাকা করা হয়েছে। আর প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ১৪ লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ লাখ টাকা।

এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি বাড়িতে বসবাসের ক্ষেত্রে বাড়িভাড়া ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫