Skip to content

টঙ্গীতে ২৮৮ ক্যান বিয়ারসহ আটক-১

টঙ্গী প্রতিনিধি ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ২শ ৮৮ ক্যান বিয়ারসহ শাহ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) রাতে মধুমিতা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলম লক্ষ্মীপুরের রায়পুরা থানার পশ্চিম সারদি এলাকার মো. হাফিজ মিয়ার ছেলে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান জানান, শাহ আলম প্রাইভেটকারে করে বিয়ারগুলো নিয়ে যাচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মধুমিতা রোড এলাকায় প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে ২শ ৮৮ ক্যান বিয়ার উদ্ধার, প্রাইভেটকারটি জব্দ ও তাকে আটক করা হয়।

এ ঘটনায় টঙ্গী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫