Skip to content

রণবীরের জন্য কেঁদে ভাসালেন দীপিকা!

বিনোদন ডেস্ক ॥

মুম্বাই: দীপিকা পাড়ুকোন দুঃখ পেয়েছেন! প্রকাশ্যে কেঁদেও ফেলেছেন নায়িকা। আর এই কান্না প্রেমিক রণবীর কাপুরের জন্য। এটা কোনও গল্প নয়। এর সবটাই সত্যি। কিন্তু এই ঘটনা রিয়েল লাইফের নয়। দীপিকার এই কান্না পর্দার। সদ্য মুক্তি পেয়েছে রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোনের আসন্ন ছবি ‘তামাশা’-র একটি গান। সেখানেই কেঁদে ভাসিয়েছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। দীপিকা-রণবীরের অনস্ক্রিন রোমান্স বেশ এনজয় করছেন দর্শকরা।

দীর্ঘ দিন বাদে পরিচালক ইমতিয়াজ আলি পর্দায় ফিরিয়ে আনছেন দীপিকা-রণবীর জুটিকে। ছবির সেটেও নাকি নিজেদের সম্পর্ক নিয়ে তারকারা বেশ নস্টালজিক হয়ে পড়েছিলেন। ছবিতে তাদের পেশাদার পারফরম্যান্সও মনে ধরেছে দর্শকদের। সব মিলিয়ে গানের দৃশ্যে দেখে বলিউডের একটা বড় অংশ মনে করছেন, বাস্তবেও এই জুটিকে ভালোই মানাবে।– সংবাদসংস্থা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫