Skip to content

রাজন হত্যা মামলায় ১১ সাক্ষীর পুনরায় সাক্ষ্য বুধবার

সিলেট ব্যুরো ॥

সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় আগামীকাল বুধবার থেকে ১১ সাক্ষীর পুনরায় সাক্ষ্য নেয়া হবে। আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, আজ আদালতের হাজির হয়ে কামরুলের পক্ষে তার আইনজীবী আলী হায়দার ফারুক ১৫ সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদন জানান। আবেদনে তিনি উল্লেখ করেন, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণকালে প্রধান আসামি কামরুল ইসলাম উপস্থিত ছিলেন না এবং তার আইনজীবীও ছিল না। তাই তার উপস্থিতিতে পুনরায় সাক্ষ্য গ্রহণ প্রয়োজন। আদালত তার আবেদন আমলে নেন এবং আগামীকাল বুধবার থেকে পুনরায় সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। এ সময় আদালতে কামরুলসহ মামলার ১১ আসামি উপস্থিত ছিলেন। পলাতক রয়েছে দুই আসামি।
সিলেটের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, পুনরায় সাক্ষ্যগ্রহণ শেষে ২৫ অক্টোবর চাঞ্চল্যকর এই মামলার সাক্ষী পরীক্ষা ও যুক্তি- তর্ক উপস্থাপন করা হবে। এর আগে গত রোববার কামরুল ইসলাম মামলার ৩৮ সাক্ষীর সকলের পুণরায় সাক্ষ্য গ্রহণের আবেদন করেছিলেন। আদালত সে আবেদন খারিজ করে দেন। ওই দিন মামলাটির ৩৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।
গত ৮ জুলাই সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর সৌদি পালিয়ে যায় মামলার প্রধান আসামী কামরুল। গত ১৫ অক্টোবর কামরুলকে সৌদি আরব থেকে দেশে নিয়ে আসা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫