Skip to content

গাজীপুরে মূর্তি ভাঙার হুমকিদাতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: গাজীপুরে পূজামণ্ডপের মূর্তি ভাঙার হুমকিদাতা শাহীন অরফে বুলেট নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গ্রেপ্তারকৃত বুলেট কুতুবদিয়ার মৃত নাসির হোসেনের ছেলে।

মঙ্গলবার রাতে কালিয়াকৈর বাজারের পাশে পালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে পরে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত বুলেট পূজামণ্ডপে গিয়ে স্যাণ্ডেল হারিয়ে ফেলে। এনিয়ে মণ্ডপের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তার বিষয়টি না মেটানো হলে সে প্রতিমা ভেঙ্গে ফেলবে বলে হুমকি দেয়। পরে পূজা উদযাপন কমিটি তা র‌্যাবকে অবগত করলে র‌্যাব তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫