মুহাম্মদ আতিকুর রহমান আতিক ॥
গাজীপুর : গাজীপুরে শিক্ষানবিশ গাড়ীচালকদের শিক্ষামূলক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন রাজবাড়ি চত্বর বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির বেনজির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর দুপুর প্রথম দিন উক্ত শিক্ষানবিশ গাড়ীচালকদের শিক্ষামূলক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠানে গাড়ীচালকদের শারীরিক সুস্থ্যতা, ট্রাফিক আইন কানুন, যান্ত্রিকত্রুটি, বিভিন্ন সংকেত চেনাসহ শিক্ষামূলক বক্তব্য রাখেন বিআরটিএ গাজীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আতিয়ার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মো. ফারুকুর রহমান, গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলাম প্রমুখ।
শিক্ষামূলক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠানে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডে ড্রাইভিং লাইন্সে পাওয়ার আবেদনকৃত ১৩৫ জন শিক্ষানবিশ গাড়ীচালক উপস্থিত ছিলেন।
২১ অক্টোবর দ্বিতীয় দিন দুপুরে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন বিআরটিএ গাজীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আতিয়ার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মো. ফারুকুর রহমান। শুভেচ্ছা মূলক বক্তব্য রাখেন, সাপ্তাহিক বাংলাভূমি’ সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার ও সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান আতিক।
গাজীপুরে শিক্ষানবিশ গাড়ীচালকদের প্রশিক্ষণ
আপডেট :October 21, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
