Skip to content

ঘরে বসে দলের জয় দেখলেন মেসি

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: নতুন মৌসুমের শুরুটা ভালো যাচ্ছিল না বার্সেলোনার। ঘরোয়া লিগ বা উয়েফা চ্যাম্পিয়নস লিগ দুটোতেই ধীর গতিতে আরম্ভ করেছিল স্প্যানিশ জায়ান্টরা। তবে শুরুর আঘাত কাটিয়ে আবারে জয়ের ধারাবাহিকতায় ফিরেছে ল্ইুস এনরিকের শিষ্যরা।

ইনজুরির কারণে দলে নেই সেরা তারকা লিওনেল মেসি। আর আর্জেন্টাইন এ অধিনায়কের অভাব ভালোই টের পাচ্ছে কাতালানরা। কিন্তু তার অনুপস্থিতিতে আক্রমণ ভাগে দায়িত্ব নেওয়া নেইমার ও লুইস সুয়ারেজ অবশ্য চেষ্টার কমতি করছেন না।

মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে ইউরোপ সেরার লড়াইয়ে বার্সা মুখোমুখি হয় বাতে বরিসভের। গ্রুপ ‘ই’র এই খেলায় ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্য ছিল। তবে দ্বিতীয়ার্ধে ইভান রাকিটিচের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় কাতালানরা। আর দলের এ জয়ে মাঠে না থাকতে পারলেও ঘরে বসে টেলিভিশনে উদযাপন করেছেন মেসি।

গত মাসে (সেপ্টেম্বর ২০১৫) লা লিগার খেলায় লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে খেলতে গিয়ে পাঁয়ে গুরুতর আঘাত পান চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। পরে আট সপ্তাহের জন্য ছিটকে যান তিনি। তবে নভেম্বরে অনুষ্ঠিত রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতে মেসির থাকা নিয়ে আশাবাদী কোচ এনরিক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫