Skip to content

‘গণতন্ত্রের সমাধি হয়ে গেছে’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “গণতন্ত্র রক্ষার জন্য ক্ষমতা ছেড়েছিলাম। এখন দেখি গণতন্ত্রের সমাধি হয়ে গেছে। জন প্রশাসন, জুডিশিয়ারি, নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।”

শুক্রবার বিকালে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এরশাদ বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। তার এ কথায় বুঝা যায়, গণতন্ত্র নির্মূল হয়েছে, সমাধি হয়ে গেছে।”

তিনি বলেন, “খালেদা জিয়া আমার ওপর অবিচার করেছেন। আমাকে ধংস করতে চেয়েছেন। এখন তাদের অস্থিত্বই বিলীন হওয়ার পথে। সামনে কোনো নির্বাচন করতে পারবে কিনা সংশয় রয়েছে। করতে পারলেও নেতৃত্ব দেয়ার কেউ থাকবে না।”

সরকারের উদ্দেশে এরশাদ বলেন, “আগামী পৌর নির্বাচন যদি সুষ্ঠু করতে পারেন তাহলে আপনাদের আগের সব অপকর্ম মানুষ ভুলে যাবে।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫