Skip to content

২৭০০ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছে স্বামী!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নিজের স্ত্রী’কে ২৭০০ পুরুষের সঙ্গে যৌন মিলনে বাধ্য করে হাজার হাজার পাউন্ড আয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ফ্রান্সের এক ব্যক্তিকে।

আইনী কারণে ৫৪ বছর বয়সী ওই অভিযুক্তের নাম প্রকাশ না করা হলেও আদালতের বরাত দিয়ে ফ্রান্সের সংবাদ মাধ্যম লি পারিসিয়েন জানিয়েছে, ২০১১ সাল থেকে এ ঘৃন্য কাজ শুরু করেন তিনি এবং এরই মধ্যে তিনি আয় করেছেন এক লাখ ১৫ হাজার পাউন্ড।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ওই ব্যক্তি তার ৪৬ বছর বয়সী স্ত্রীকে যৌনকর্মী পরিচয় দিয়ে চারটি ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন এবং ক্ষুদে বার্তা এবং ইমেইলের মাধ্যমে ‘ক্লায়েন্ট’ সংগ্রহ করতেন।

প্রতিদিনই প্রায় তিনজন করে লোক আসতেন তার বাড়িতে। এসময় নিজের পাঁচ বয়সী সন্তানকে গাড়িতে রেখে আসতেন।

মামলার সহকারি প্রসিকিউটর ইমানুয়েল ডিউপিক সংবাদ মাধ্যমকে বলেন, নিজের স্ত্রীকে মানসিকভাবে চাপ দিয়ে ‘ক্লায়েন্টের’ চাহিদা পূরণে স্ত্রীকে বাধ্য করতেন তিনি।

বৃহস্পতিবার শুনানী শেষে ওই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানী হবে ডিসেম্বরে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫