Skip to content

আপাতত বাজবে না বিয়ের সানাই

বিনোদন ডেস্ক ॥
বিরাট কোহলির সঙ্গে প্রায়ই মধুর সময় কাটান আনুশকা শর্মা। কিন্তু গত সপ্তাহে বলিউডের এই অভিনেত্রীর বাবাও ছিলেন সঙ্গে। তা-ও আবার ২৬ বছর বয়সী প্রেমিককে নিয়ে থাকার জন্য ঘর খোঁজার আভাসও মিলেছে। সব মিলিয়ে গুঞ্জন ছড়িয়ে যায়, শিগগিরই এক হতে যাচ্ছে চার হাত। কিন্তু সবই গুজব বলে উড়িয়ে দিলেন আনুশকা।

মিড ডে ডটকমকে একটি সূত্র জানিয়েছিলো, সম্পর্ক নিয়ে মোটেও লুকোছাপা করছেন না আনুশকা-বিরাট। কারণ তারা বিয়ের কথা ঠিকই মাথায় রেখেছেন। দুই পরিবার শিগগিরই আলোচনায় বসে দিনক্ষণ চূড়ান্ত করবে। আগামী বছরের গোড়ার দিকেই বাজবে বিয়ের সানাই।

কিন্তু এনডিটিভি মুভিজ এক প্রতিবেদনে জানায়, আনুশকার বিয়ের গুঞ্জনের কোনো সত্যতা নেই। তিনি এখন বেশকিছু কাজ নিয়ে তুমুল ব্যস্ত। বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত ভক্তদের অপেক্ষা করার অনুরোধ জানান ২৭ বছর বয়সী এই তারকা। এসব গুঞ্জনে বিব্রত হন বলেও জানিয়ে রেখেছেন।

আনুশকা এখন অভিনয় করছেন করণ জোহর পরিচালিত ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবিতে। এ ছবিতে আরও আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫