বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সংসারের প্রয়োজনে দুজন মানুষ একসঙ্গে বসবাস করলে আর্থিক বিষয়গুলো চলে আসবেই। আর এ বিষয়গুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে তা আর্থিক বিশ্ঙ্খৃলা সৃষ্টি করতে পারে। আপনি যদি সঙ্গীর আর্থিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন এবং সঙ্গীকে আর্থিকভাবে ঠকানোর চেষ্টা করেন তাহলে তা মোটেই ভালো ফল দেয় না। একই বিষয় অপর পক্ষের দৃষ্টিতেও সত্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টিএনএন।
২০১৩ সালে যুক্তরাজ্যে এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনে একজন ব্যক্তি তার সঙ্গীকে আর্থিকভাবে ঠকান। এসব ঠকানোর মধ্যে রয়েছে গোপনে তার ক্রেডিট কার্ড ব্যবহার কিংবা কেনাকাটা করা।
আর্থিক মতবিরোধের কারণে বহু সংসার ভেঙে যায়। ভারতে বিয়ে বিচ্ছেদের এটি প্রধান কারণ না হলেও বেশ গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। দেশটিতে ৫৬ শতাংশ ব্যক্তি তার সঙ্গীকে না জানিয়েই অর্থ ব্যয় করে। এছাড়া ২৭ শতাংশ ব্যক্তি সঙ্গীর সঙ্গে আর্থিক বিষয় আলোচনা করতে দ্বীধাদ্বন্দ্বে থাকে।
সঙ্গীকে আর্থিকভাবে ঠকানোর কয়েকটি উদাহরণ দেওয়া হলো এখানে। যেমন অনেক ব্যক্তিই তাদের প্রকৃত আয় গোপন করে সঙ্গীকে যথাযথ আয় প্রকাশ করে না। এতে আর্থিক বিষয়গুলোতে তাদের সঙ্গী একপ্রকার অন্ধকারেই থাকে।
নিজের ব্যয় বিষয়ে বহু ব্যক্তিই তাদের সঙ্গীকে কিছু জানান না। জরিপে জানা গেছে, প্রায় ৫৬ শতাংশ ব্যক্তি এমনটা করেন। এটি ব্যক্তিগত কমদামের জিনিসের ক্ষেত্রে ঠিক থাকলেও বড় কেনাকাটার জন্য সমস্যা সৃষ্টি করে।
বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য বহু ব্যক্তিই তাদের সঙ্গীর সঙ্গে কোনোধরনের আলোচনা করেন না। এতে বিনিয়োগের লাভ-ক্ষতি যাই হোক না কেন সঙ্গী তা থেকে দূরে থাকেন। এছাড়া সঙ্গী মারা গেলে কিংবা কোনো বিপদে পড়লে সে বিনিয়োগ উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।
প্রিয়জনকে আর্থিকভাবে ঠকাচ্ছেন!
আপডেট :October 29, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
