Skip to content

পাডেরবর্নের জালে ডর্টমুন্ডের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ডিএফবি পোকালের ম্যাচে পাডেরবর্নের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল বুরুশিয়া ডর্টমুন্ড। লিগ কাপের এ খেলায় দ্বিতীয় সারির দল পাডেরবর্নকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে থমাস টুচেলের শিষ্যরা। এদিন ডর্টমুন্ডের হয়ে জোড়া গোল করেন গঞ্জালো ক্যাস্তরো।

ঘরের মাঠ সিগন্যাল-এলডুনা-পার্কে এদিন সফরকারীদের প্রথম থেকেই চেপে ধরে ডর্টমুন্ড। তবে খেলার প্রথমেই লিড নেয় পেডারবর্ন। ম্যাচের ২১ মিনিটে সার্দজান লাকির গোলে এগিয়ে যায় দলটি। কিন্তু চার মিনিট পরেই ডর্টমুন্ডকে সমতায় ফেরান এ.রামোস।

এরপর একে একে ক্যাস্তরো (৩০) ও শিনজি কাগাওয়া (৪৩) গোল করলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পরও গোলের ধারাবাহিকতা ধরে রাখে জার্মান বুন্দাসলিগার দ্বিতীয়স্থানে থাকা বুরশিয়া ডর্টমুন্ড। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিড ৪-১ এ নিয়ে যান এলকে গুন্দোগান। আর তিন মিনিট পরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন ক্যাস্তরো।

এদিকে ম্যাচের ৮৭ মিনিটে লুকাস পিজ্জেকের গোলে ৬-১ এ লিড বাড়ায় হলুদ রংয়ের জার্সিধারীরা। আর ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে পেডারবর্নের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হেনরিক এমখিতারায়ান। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫