স্টাফ রিপোর্টার ॥
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দুই বিদেশী হত্যার মদতদাতাদের নাম খুব শিগগিরই প্রকাশ করা হবে এবং তদন্তসাপেক্ষে তাদের গ্রেফতার করা হবে।
বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে এফবিসিসিআই’র পক্ষ থেকে পুলিশকে দেয়া গাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চারটি আধুনিক গাড়ির চাবি হস্তান্তর করেন। গাড়িগুলো রাজধানীর ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তায় ব্যবহৃত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশী নাগরিক হত্যার উদ্দেশ্য ছিল দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা।
তিনি বলেন, দুই বিদেশী হত্যার তদন্ত অনেক দূর এগিয়েছে। তদন্তের স্বার্থে মদতদাতাদের নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে খুব শিগগিরই তাদের নাম প্রকাশ করা হবে। তদন্ত শেষে তাদের গ্রেফতার করা হবে।
পুলিশকে চারটি গাড়ি উপহার দেয়ায় এ সময় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশকে দেয়া গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এফবিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, পুলিশ সহযোগিতা দিচ্ছে বলেই আমরা ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারছি। এই জন্য তিনি পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজিপি মোখলেছুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের ডিসি মোস্তফা আনাম খান প্রমুখ।
তদন্তসাপেক্ষে বিদেশী হত্যার মদতদাতাদের গ্রেফতার
আপডেট :October 29, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
