Skip to content

মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: খালেদা

স্টাফ রিপোর্টার ॥

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আইনের শাসনের অনুপস্থিতিতে গোটা জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়েছে।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। বিবৃতিতে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেন খালেদা জিয়া। অবিলম্বে দুই ঘটনায় হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। দেশের অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতিতে গভীর শংকা প্রকাশ করেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বিবৃতিতে দাবি করেন, নিহত ফয়সাল আরেফিন দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত নিবেদিত সংগঠক ছিলেন। তিনি দীপনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫