Skip to content

ঐশ্বরিয়ার জন্মদিনে মেয়ের কবিতা!

বিনোদন ডেস্ক ॥

গতকাল ১ নভেম্বর ছিলো ঐশ্বরিয়া রাই বচ্চনের ৪২তম জন্মদিন। এবারের জন্মদিনটা তার জন্য ছিলো পুরোপুরি অন্যরকম। কারণ একমাত্র কন্যাসন্তান আরাধ্যর কাছ থেকে আরাধ্য এক উপহার পাওয়ার কথা জেনেছেন তিনি।

মিড-ডে ডটকমের খবর অনুযায়ী, মেয়ে মায়ের জন্মদিন উপলক্ষে বিশেষ পরিকল্পনা করেছে। চার বছরের এই শিশু অ্যাশকে নিয়ে কবিতা লিখবে বলে ঠিক করেছে। সঙ্গে একটা কার্ডও সাজাবে আদর-যতœ দিয়ে।

জীবনে অনেক উপহার পেয়েছেন ঐশ্বরিয়া। কিন্তু আরাধ্যর কাছ থেকে যা পেতে যাচ্ছেন তা খুব কম মানুষের কপালে জোটে। আরাধ্যর কবিতা লেখার ইচ্ছার কথা জেনে আপ্লুত তিনি। হবেনই বা কেনো, একেই তো বলে আরাধ্য উপহার!

এদিকে জন্মদিনে ডিএনএ’কে দেওয়া এক সাক্ষাৎকারে কাজ আর সন্তান-সংসার সামলানো প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেছেন, ‘আমি মা-ই হতে চেয়েছি। তবে সন্তান আর কাজ সমানতালে করা খুবই চ্যালেঞ্জিং। কারণ অনেকটা সময় সন্তানকে ছেড়ে থাকতে হয়।’

আরাধ্যর জন্মের পর থেকে রান্নাঘরে অনেক সময় দেন ঐশ্বরিয়া। তিনি প্রায় প্রতিদিনই ঢেড়স ভাজি আর পরটা বানান। পুরো পরিবার যা যা খায়, আরাধ্যও সেসবে মানিয়ে নিয়েছে। তবে ঝাল ছাড়া!

বয়স বাড়ার সঙ্গে যেন ঐশ্বরিয়ার সৌন্দর্যও বাড়ছে! সম্প্রতি সঞ্জয় গুপ্তর ‘জাজবা’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় প্রত্যাবর্তন করেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। এখন তিনি কাজ করছেন করণ জোহরের পরিচালনায় ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবিতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫