স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের বানার নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ করেছেন বালু মহাল ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স সেক্রেড হাট ট্রেডিং। আজ সোমবার গাজীপুর জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ করেন।
১৪২২ বঙ্গাব্দের বানার নদী বালুমহাল এর ইজারাদার হারুন অর রশিদ লিখিত অভিযোগপত্রে জানান, বানার নদী ইজাকৃত মৌজা হতে বিগত একমাস যাবৎ একটি সন্ত্রাসী মহল জোরপূর্বক নদীর পশ্চিম পাড় শ্রীপুর উপজেলাধীন বরমী বাজারের দক্ষিণ পার্শ্বে আক্কাছ ব্যাপারীর বাড়ির নিকট প্রায় ১৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করে ট্রাক যোগে বিক্রি করে আসছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ সন্ত্রাসী চক্রটি দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে নিয়মিত নদীতে মহরা দিচ্ছে।
তাছাড়াও ওই ইজারাদার গত হজ্জ পালন করার জন্য সৌদী আরব থাকা কালীন সময়ে নদীতে তার ড্রেজার ও বালু উত্তোলন সরঞ্জাম জোরপূর্বক তার উজারাকৃত এলাকা থেকে সরিয়ে দেন।
এতে করে ওই প্রতিষ্ঠান অর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
বানার নদী থেকে অবৈধ বালু উত্তোলন > ইজারাদার ক্ষতিগ্রস্থ
আপডেট :November 2, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
