Skip to content

‘উন্মাদ’র সম্পাদক আহসান হাবীবকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রম্য লেখক আহসান হাবীবকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। হুমকি পাওয়ার পর সোমবার (০৩ নভেম্বর) রাতে জীবনের নিরাপত্তা চেয়ে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন খান জানান, গতকাল রাত ১১টার দিকে আহসান হাবীব থানায় এসে সাধারণ ডায়েরি করেন।

লেখালেখির কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়েছে বলে জিডিতে উল্লেখ করেছেন আহসান হাবীব।

প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ছোট ভাই আহসান হাবীব দেশের একজন জনপ্রিয় রম্য সাহিত্যিক। জনপ্রিয় একজন কার্টুনিস্ট হিসেবেও তার পরিচিতি রয়েছে। তিনি মাসিক রম্য পত্রিকা ‘উন্মাদ’র প্রধান সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫