Skip to content

৫ টিভিকে চিঠি ॥ আইন লঙ্ঘনের কারণ জানতে চায় তথ্য মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ লঙ্ঘনের কারণ জানতে চেয়েছে তথ্য মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আক্তারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়ে জবাব চাওয়া হয়।

অভিযোগের খাঁড়ায় পড়া চ্যানেলগুলো হলো- এটিএন বাংলা, আরটিভি, এনটিভি, মাছরাঙা ও বাংলা ভিশন।

এসব চ্যানেলে প্রচারিত নাটকে ধুমপানের দৃশ্য প্রদর্শন করা হয়। এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা এ সম্পর্কিত তথ্যসহ মন্ত্রণালয়ে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে চ্যানেলগুলোর কাছে উত্তর জানতে চায় তথ্য মন্ত্রণালয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫