Skip to content

ঢাবিতে বাসে আগুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে হেলপার ও সুপারভাইজারকে মারধর করে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
বাস ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে মঙ্গলবার রাতে ঢাকা-গাজীপুর রুটের স্কাইলাইন নামের ওই বাসে আগুন দেয়া হয়। আহত হেলপার ফারুক হোসেন (২৬) ও সুপারভাইজার মো. মিলনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই বাসের চালক মো. আলম বলেন, দুই-তিনদিন আগে গুলিস্তানে ভাড়া নিয়ে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বাসের হেলপারের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে গুলিস্তান দিয়ে গাজীপুরে যাওয়ার সময় ১০-১৫ জন শিক্ষার্থী বাসে উঠে সব যাত্রীদের নামিয়ে দেয়। পরে হেলপার ও সুপারভাইজারকে মারধর করে শহিদুল্লাহ হলের সামনে নিয়ে যায়। পরে আমাদের সবাইকে নামিয়ে দিয়ে তারা বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় আমি আহত দুইজনকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, শহিদুল্লাহ হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসে কারা আগুন দিয়েছে এবং কেন আগুন দিয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫