Skip to content

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আটক

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন আফাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আফাজ উদ্দিন কালীগঞ্জ পৌর এলাকার নজম উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫