Skip to content

এমপি লিটনের জামিন ফের নামঞ্জুর

গাইবান্ধা প্রতিনিধি ॥

শিশু সৌরভকে গুলি করে হত্যার চেষ্টা মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের তৃতীয় দফা জামিন আবেদন নামঞ্জুর করছেনে আদালত।
বুধবার সংসদ সদস্য লিটনের আইনজীবী অতরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবদেন করেন। বেলা সাড়ে ১১টার দিকে শুনানি শুরু হয়। এ সময় সংসদ সদস্য লিটন আদালতে উপস্থতি ছিলেন না। তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। প্রায় আধাঘণ্টা শুনানি শেষে আদালত শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় এমপি লিটনের জামিন নামঞ্জুর করেন। অন্যদিকে আদালত একটি বাড়ি ভাংচুর মামলায় তার জামিন আবদেন মঞ্জুর করেন।
গত ০২ অক্টোবর সুন্দরগঞ্জের গোপাল চরণ এলাকায় শিশু সৌরভকে গুলি করেন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। ওই ঘটনায় মামলা দায়েরের পর গত ১৪ অক্টোবর গোয়েন্দ পুলিশ তাকে ঢাকার উত্তরা থেকে গ্রফতার করেন। পর দিন ১৫ অক্টোবর তাকে আদালতে উপস্থিত করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
আসামি পক্ষের আইনজীবী অ্যাভভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, আগামি ০৮ নভেম্বর থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সংসদ সদস্য লিটন যাতে সংসদ অধিবেশনে অংশ নিতে পারেন সেজন্যই আদালতের কাছে এমপি লিটন জামিন প্রার্থনা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫