Skip to content

টঙ্গীতে পোশাক কারখানার কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে সাইফুল ইসলাম (৩২) নামের এক পোশাক কারখানার কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামের মৃত মোকছেদ মোল্লার ছেলে। তিনি
টঙ্গী এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং স্থানীয় জাবের অ্যান্ড জোবায়ের পোশাক কারখানার সুইং বিভাগের ফ্লোর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) জোবায়েদ হোসেন জানান, সাইফুল রাতে কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন। পথে কারখানার অদূরে ঝিনু মার্কেট এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্রে এলোপাতারি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, কারখানার কাজ নিয়ে সাইফুলের দেওয়া অভিযোগের ফলে বুধবার সন্ধ্যায় কর্তৃপক্ষ জীবন নামে এক শ্রমিককে চাকরিচ্যুত করে। ওই শ্রমিকের নেতৃত্বে এ হত্যা হতে পারে বলে তার ধারণা।

সাইফুলের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫