Skip to content

নিজ সংগঠনের কর্মীদেরই হলছাড়া করলো ছাত্রলীগ!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাবি : অন্য নেতার আনুগত্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের ৩ জন কর্মীকে হল থেকে বের করে দিয়েছে খোদ ছাত্রলীগেরই নেতাকর্মীরা।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হলছাড়া হওয়া তিনজন হলেন, ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহ আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাকির হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজান।

জানা গেছে, হলছাড়া হওয়া সবাই সদ্যসাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাতের রাজনীতি করতেন। বুধবার রাতে তারা হলে ফিরলে হল শাখা সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের কর্মীরা তাদেরকে হল থেকে বের করে দেয়।

এর মধ্যে মিজান গতবছরের জুলাইয়ে ঢাবির মল চত্বরে সাংবাদিকদের মারধরের ঘটনার মূল হোতা। সেজন্যে তাকে একবছরের জন্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মোবারক হোসেন বাংলামেইলকে বলেন, ‘আমি জানি একজনকে হল থেকে বের করে দেয়া হয়েছে। সে সাংবাদিক মারধরের ঘটনার মূল আসামি ছিল। সেজন্যে তাকে প্রশাসন খুঁজছিল। ওই ঘটনায় তারা হল থেকে বের হয়ে গিয়েছিল। আজকে তারা আবার হলে ফিরলে তাকে হল থেকে বের করে দেয়া হয়।’

তাকে হলছাড়া না করে প্রশাসনের হাতে তুলে দেয়া যেত কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন বিষয়টা অনেকটাই শিথিল হয়ে গেছে। তাই প্রশাসন আর সেদিকে খুব বেশি নজর দিচ্ছে না। আমি এবং আমার সাধারণ সম্পাদক কেউই বহিষ্কৃতদেরকে হলে রাখতে চাইনি।’ বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫