বাংলাভূমি২৪ ডেস্ক ॥
পাকিস্তানের লাহোরে নির্মাণাধীন একটি চারতলা ভবন ধসের ঘটনায় ২০ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ভবনের নিচে আটকা পড়া শতাধীক মানুষকে খুঁজছেন উদ্ধার কাজে নিয়োজিতরা। পাকিস্তানের পত্রিকা ডনের অনলাইন ভার্সনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
ভবনটির ভেতর থেকে ৭০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৫১ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ওই ভবনটি ধসে পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত ২৬ অক্টোবরের ৭.৫ মাত্রার ভূমিকম্পের কারণে এ ভবন ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির মূখ্যমন্ত্রী সাহবাজ শরিফ জানান, ওই ভূমিকম্পের কারণে ভবনটি দুর্বল হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবরে আঘাত হানা ৭.৫ মাত্রার ভূমিকম্পের কারণে পাকিস্তান এবং আফগানিস্তানে ৪ শতাধিক মানুষ মারা যায়।
সাহবাজ বলেন, আমি শুনেছি ভুমিকম্পের কারণে ভবনটি দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তারপরও ভবনটির মালিক শ্রমিকদের দিয়ে কাজ নির্মাণ কাজ করাচ্ছিলেন।
আব্দুর রাজ্জাক নামের এক উদ্ধারকর্মী এএফপিকে জানান, এখনো ভিতর থেকে জীবীত মানুষের চিৎকার শোনা যাচ্ছে। তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে।
