Skip to content

ঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ঘ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এবার প্রতি আসনের বিপরীতে ৬২ জন লড়ছেন।
ঢাবি ক্যাম্পাসের ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১৪৬৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯০,১৩০ জন।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যালকুলেটর, মোবাইল বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫