Skip to content

ঢাকায় সুনিধি, মঞ্চে উঠবেন রাতে

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: ঢাকায় পৌঁছেছেন ভারতীয় সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান। আজ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘উইন্টার ব্লাস্ট-২০১৫’-কনসার্টে পারফর্ম করবেন তিনি। কনসার্টটি আয়োজন করেছে ইনসেপশন মিডিয়া। প্রতিষ্ঠানটির চেয়্যারম্যান সোহাগ সিদ্দিকী জানিয়েছেন, সুনিধির টিম গতকালই চলে এসেছে। কিন্তু তার মায়ের অসুস্থতার জন্য কাল সুনিধি আসতে পারেননি। আজ এগারোটায় ঢাকায় এসেছেন তিনি। খানিকটা বিশ্রাম নিয়ে রাত নয়টার দিকে মঞ্চে উঠবেন।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্কাইপে বাংলাদেশী সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন সুনিধি চৌহান।

উল্লেখ্য, কনসার্ট শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। শুরুতেই গান পরিবেশন করবেন হাবিব ওয়াহিদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫